
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে সরকারি ঢেউটিন ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠান আয়োজন করে উপজেলা প্রশাসন গৌরীপুর। জেলা প্রশাসনের বাস্তবায়নে, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে, উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরীপুরের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মাহফুজুল আলম মাসুম ও গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব মোফাজ্জল হোসেন খান।
গত ২২ মার্চ ২০২৩ খ্রিঃ রাত ১০.৩০ টায়, গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার ভয়াবহ আগুন লেগে প্রায় অর্ধ শতাধিক দোকান এবং ১০ টি বসতঘরের ক্ষয়-ক্ষতি হয়। শ্যামগঞ্জ বাজারের মধ্যবাজার, মোদক পট্টির দুইটি দোকান থেকে এই আগুনের উৎপত্তি হয়। পর্ববর্তীতে যত সময় যায়, আগুন তত ভয়াবহ রুপ নেই।
কিছুক্ষণের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের অনেকগুলো দোকানের মধ্যে। হার্ডওয়্যারের দোকানে বিভিন্ন রাসায়নিক ধার্য পদার্থ থাকায়, আগুনের তীব্রতা বেড়ে যায়। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে, ময়মনসিংহ এবং নেত্রকোনা জেলার প্রায় ৭ টি ফায়ার সার্ভিসের ২ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।












