গোয়াইনঘাটে নানান কর্মসূচী পালনের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত

আব্দুল কাদির,সিলেট প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধার্ঘ্য স্বরূপ ‘জাতীয় যুবদিবস ২০২১’র প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- “দক্ষ যুব সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’।

জাতীয় যুব দিবস উপলক্ষে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যেগে এবং যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে আলোচনা সভা, প্রশিক্ষণের উদ্বোধন, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাহমিলুর রহমান’র সভাপতিত্বে ও সহকারী উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. মহসিনের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা জাহান সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম. এ. মতিন, প্রশিক্ষিত যুবক মো. শামিম আহমদ, আবুল খায়ের প্রমুখ।

সভাপতির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান বলেছেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে জনসম্পদে রূপান্তর করতে যুব সমাজের বিকল্প অনন্য। দেশের জাতীয় অর্থনীতিতে সমবায় কৃষি, মৎস্য, পশুপালন, পোশাক, দুগ্ধ উৎপাদন, আবাসন, ক্ষুদ্রঋণ ও সঞ্চয়, কুটির-চামড়াজাত-মৃৎশিল্প ইত্যাদি খাতের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, নারীর ক্ষমতায়নের উন্নয়নসহ, ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীকে স্বাবলম্বী করতে যুব উন্নয়ন অধিদপ্তর বিশাল অবদান রাখছে। অনুষ্ঠান শেষে সফল উদ্যোক্তাদের মধ্যে নগদ চেক বিতরণ করা হয়।


গোয়াইনঘাটে নানান কর্মসূচী পালনের মাধ্যমে জাতীয় যুব দিবস পালিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here