লালমনিরহাট সদর থানার অভিযানে জুয়ার আসর হতে গ্রাম্য পুলিশ সহ সহকারী শিক্ষক আটক

মো: রবিউল ইসলাম,বিশেষ প্রতিনিধি লালমনিরহাট

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ দক্ষ পুলিশ কর্মকর্তা মোঃ এরশাদুল আলম এর যোগ্য নেতৃত্বে জুয়ার বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ০৫/০৫/২০২৩ খ্রিঃ দিবাগত রাত্রে লালমনিরহাট থানাধীন ০৫ নং হারাটি ইউনিয়নের আটবিল দর্পনস্কর এলাকার জনৈক মোঃ রফিকুল ইসলাম রফিক এর ইউক্লিপ্টাস গাছের বাগানের ভিতর জুয়া খেলা অবস্থায় ০২ জন জুয়াড়ুকে গ্রেফতার করা হয়। আটককৃত জুয়াড়ুদের বিরুদ্ধে লালমনিরহাট থানার মামলা নং-১৯, তারিখ- ০৫/০৫/২০২৩খ্রিঃ, ধারা – ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪, রুজু করা হয়।

এ সময় জুয়া খেলার সরঞ্জামাদি তাস, পলিথিন এবং নগদ ১৯০/- টাকা জব্দ করা হয়।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইন চার্জ মো: এরশাদুল আলম বলেন, জুয়া ও মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স, অপরাধী যেই হউক, তাকে আইনের আওতায় আনা হবে।


লালমনিরহাট সদর থানার অভিযানে জুয়ার আসর হতে গ্রাম্য পুলিশ সহ সহকারী শিক্ষক আটক

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles