সিকৃবি তে “বাঁধনের” ৯ম আত্মপ্রকাশকাল ও শামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা ২১ পালিত

আব্দুল কাদির সিলেট জেলা প্রতিনিধি:

“বাঁধন” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের ৯ম আত্মপ্রকাশকাল ও শামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা ২০২১ গত ১৫ই নভেম্বর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে পালিত হয় । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন “বাঁধন” সিকৃবি ইউনিটের সভাপতি মাহফুজ জামান মুন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাজু।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন “বাঁধন” সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্মানিত শিক্ষক উপদেষ্টা মন্ডলী,ছাত্র উপদেষ্টা মন্ডলী, ইউনিটের সর্বোস্তরের কর্মীবৃন্দ, ডোনার সদস্য ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ।
উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সম্মানিত সদস্যবৃন্দ।।এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা মাশরেফুল আলম।
এবছর শামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননার জন্য যারা মনোনীত হয়েছিলেন তাদের কে ক্রেস্ট এবং সার্টিফিকেট বিতরন করা হয়।
মোট ৩৩ জন এ সম্মাননায় ভুষিত হয়েছেন।

শর্তানুসারে, ছেলেরা সর্বনিম্ন ৮ বার,,মেয়ে ও নেগেটিভ ডোনার সর্বনিম্ন ৪ বার পর্যন্ত রক্তদাতারা এই সম্মানে ভুষিত হয়েছেন।
সংগঠনটির মহৎ কাজের ধারা অব্যাহত থাকবে এই প্রত্যয় রেখে অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।


সিকৃবি তে “বাঁধনের” ৯ম আত্মপ্রকাশকাল ও শামসুন্নাহার মিলি রক্তদাতা সম্মাননা ২১ পালিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles