আদিতমারী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদকসেবী আটক

0
58

শফিকুল ইসলাম,আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি

আদিতমারী থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানে অদ্য ২২ মে ২০২৩ খ্রিঃ সকাল বেলা আদিতমারী থানাধীন ৩নং কমলাবাড়ী ইউপিস্থ হাজীগঞ্জ বাজারের দক্ষিণ পার্শ্বে মাদক সেবনরত অবস্থায় মাদক(গাঁজা) ও মাদক সেবনের সরঞ্জামাদিসহ ০৩(তিন) জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃত মাদকসেবী হলেন ১। মোঃ বাবুল মিয়া (৩৮), পিতা-মোঃ আব্বাছ আলী, ২। মোঃ আশরাফুল (৩২), পিতা- মোঃ আলাল মিয়া, ৩। মোঃ জাহাঙ্গীর আলম (৩৫), পিতা- জোবেদ আলী, সর্ব সাং- হাজীগঞ্জ, থানা- আদিতমারী, জেলা- লালমনিরহাট। উক্ত মাদকসেবীদেরকে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আদিতমারী, লালমনিরহাটের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জনাব রওজাতুন জান্নাত, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভুমি, আদিতমারী, লালমনিরহাট মহোদয় উক্ত মাদকসেবীর প্রত্যেককে ০৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০০০ টাকা জরিমানাদন্ড প্রদান করেন।

আটককারী অফিসার এসআই/কমল কিশোর, এসআই/মিজানুর রহমান, এএসআই/ সিরাজুল সহ সঙ্গীয় অফিসার ফোর্স, আদিতমারী থানা, লালমনিরহাট।


আদিতমারী থানার বিশেষ অভিযানে ০৩ জন মাদকসেবী আটক

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here