শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দুমকিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

0
69

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকি পটুয়াখালী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দুমকি উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার বিকাল সাড়ে ৫টায় দুমকি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সমাবেশ অনুস্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন দুমকি উপজেলা পরিষদ চেয়ারম্যান ডঃ হারুনুর রশিদ হাওলাদার উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ সহ-সভাপতি আমিনুল ইসলাম সালাম মিজানুর রহমান সিকদার সৈয়দ গোলাম মর্তুজা সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম প্রমুখ।

বক্তারা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে শপথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কোনো লাভ হবে না। আমরা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা দাঁত ভাঙা জবাব দিবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে সে সময় থেকেই বিভিন্ন ষড়যন্ত্র করছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের একযোগে মাঠে থেকে কাজ করার আহবান জানান। এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দুমকিতে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here