গুরুদাসপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু

0
89

আতিকুর রহমান,গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অর্থায়নে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ সদস্য আব্দুল কুদ্দুস।

বৃহস্পতিবার (০১ জুন) বেলা ১১ টায় উপজেলার ৩ নং ওয়ার্ড খামারনাচকৈড় মৌজায় ৩ একর জমির উপর ৫ কোটি ১৩ লাখ ৫ হাজার টাকা ব্যায়ে ওই স্টেডিয়ামের নির্মান কাজের উদ্বোধন করেন উপজেলা র্নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়। এসময় বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. একরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোকাসানা আক্তার লিপি, নাটোর জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, গুরুদাসপুর পৌর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মো. জাহিদুল ইসলাম, সহ-সভাপতি রাজকুমার কাশি ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, ঠিকাদার মো. নাজমুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের অর্থায়নে সারাদেশে শেখ রাসেল মিনি স্টেয়িাম নির্মাণ প্রকল্পের আওতায় ২য় ধাপে ১৮৬ টি উপজেলায় এ স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। গুরুদাসপুর উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মানে ৪ ক্যাটাগরীতে মোট ব্যয় ধরা হয়েছে ২০ কোটি ৫২ লাখ ২২ হাজার টাকা।


গুরুদাসপুরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here