ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ৭ জনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।

0
57

মোঃ ফয়সাল সরকার রিচার্ড,রাজশাহী জেলা প্রতিনিধি

পুঠিয়ায় ওয়ারেন্ট ভুক্ত ও মাদকসহ ৮ জন আসামীকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ। গত সোমবার (০৫ জুন) দিবাগতে তাদেরকে আটক করা হয়েছে।

ওয়ারেন্টভুক্ত আটককৃতরা হলো, বানেশ^র ইউনিয়নের খুুটিপাড়া গ্রামের জাফর আলীর ছেলে শাওন আলী, একই ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের জাইদুর রহমানের ছেলে মনিক, পুঠিয়া সদরের মৃত আঃ রাজ্জাকের ছেলে রাব্বি,একই এলাকার সুবল সরকারের ছেলে সুব্রত ও পুঠিয়া রামজীবনপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে নিলুফা ইয়াসমিন।

এছাড়াও মাদকসহ আটককৃতরা হলো, পুঠিয়া সদর ইউনিয়নের হোসেন আলীর ছেলে লিটন, একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে লিটন আলী।

আটককৃত দুইজনের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবাটেবলেট উদ্ধার করা হয়। পুঠিয়া থানার নিয়মিত অভিযানে তাদেরকে আটক করা হয় বলে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ নিশ্চিত করেছে।

এবিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ ফারুক হোসেন জানান, আটককৃত ৫জন বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী এবং ২জনকে ইয়াবাটেবলেটসহ আটক করা হয়। মঙ্গলবার (৬ জুন) সকালে আটকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে এ কর্মকর্তা জানান।


ওয়ারেন্টভুক্ত ও মাদকসহ ৭ জনকে আটক করেছে পুঠিয়া থানা পুলিশ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here