
মোঃ রোকনুজ্জামান রোকন,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
ন্যাশনাল প্রেস সোসাইটি ভূরুঙ্গামারী উপজেলা শাখার নবগঠিত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন ও সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম সহ সাত (০৭) সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেছেন ন্যাশনাল প্রেস সোসাইটির চেয়ারম্যান মোঃ মাহাবুবুল ইসলাম। এটি একটি মানবাধিকার ও গনমাধ্যম সংগঠন, সমাজের অবহেলিত জনগোষ্ঠীকে সাহায্য সহযোগিতা করা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা দিতে কাজ করে যাচ্ছে এই সংগঠন।
বিচার বিভাগ, সামাজিক উন্নয়ন,হত দরিদ্রদের মাঝে আর্থিক সহায়তা প্রদান, শীতবস্ত্র বিতরণ,আইনী সহায়তা সহ বিভিন্ন উন্নয়ন মুলক কাজ করে যাচ্ছে এই সংগঠন।
নতুন কমিটির সভাপতি মোঃ রোকনুজ্জামান রোকন বলেন, আমরা গণমাধ্যম কর্মীরা দেশের বিভিন্ন প্রেক্ষাপটে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছি। দুর্নীতি বাজদের মুখোশ খুলে দিয়ে দেশ ও জাতির স্বার্থে কাজ করে যেতে চাই। যেহেতু ন্যাশনাল প্রেস সোসাইটি একটি গণমাধ্যম ও মানবাধিকার সংগঠন তাই নিজেকে এই মহান পেশায় নিয়োজিত থেকে গর্ববোধ করছি।
উক্ত কমিটির,সহ সভাপতি মোঃ ফরিদুল ইসলাম (ফরিদ),যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন (কবি),যুগ্ম সাধারণ সম্পাদক (২) মোঃ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ আল মামুন, প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল












