সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বাউফলে বিক্ষোভ ও মানববন্ধন

0
117

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে ও দোষীদের ফাঁসি ও বিচারের দাবিতে বাউফলে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার ২২-০৬-২০২৩ খ্রি. সকাল ১১ঘটিকায় ‘প্রেসক্লাব বাউফল’ এর উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, প্রেসক্লাব এর সভাপতি দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার মোঃআরিফুজ্জামান খান রিয়াদ, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সভাপতি ফিরোজ আলম, সহ-সভাপতি এম জাফরান হারুন, সহ-সভাপতি সাইদুর রহমান, নির্বাহী সদস্য নাসির উদ্দিন খান, সাবেক ভিপি নজরুল ইসলাম খান, এশিয়ান টিভি বাউফল উপজেলা প্রতিনিধি মো. আল আমিন, আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক লিংকন মাহমুদ, মো. রায়হান সদস্য প্রেসক্লাব বাউফল সহ অনেকে।বক্তারা সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানান।

এর আগে বুধবার (১৪ জুন) রাতে বাড়ি ফেরার পথে বকশিগঞ্জের পাটহাটি মোড়ে পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়, এ অবস্থায় প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়; পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২ঃ৩০ ঘটিকার দিকে তিনি মারা যান।


সাংবাদিক নাদিম হত্যার সুষ্ঠু বিচার দাবিতে বাউফলে বিক্ষোভ ও মানববন্ধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here