যশোরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।

0
306

মনিরুজ্জামান মিল্টন,যশোর জেলা প্রতিনিধি

যশোরের সদর উপজেলার বসুুন্দিয়া ইউনিয়ন থেকে ডাকাতি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আকবর আলী নামের এক আসামিকে গ্রেফতার করেছে অভয়নগর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজার থেকে বসুুন্দিয়া ক্যাম্পের পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত আকবর আলী অভয়নগর উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিয়াপাড়া গ্রামের আনোয়ারুল্লাহর ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসুন্দিয়া ক্যাম্প পুলিশের সহোযোগিতায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে যশোর সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের বসুন্দিয়া বাজারে অভিযান চালিয়ে দীর্ঘদিন পালিয়ে থাকা ডাকাতি মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামি আকবর আলীকে গ্রেপ্তার করা হয়।


যশোরে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here