কোম্পানীগঞ্জে শুভ উদ্ভোদন কালাইরাগ সূর্যোদয় ক্লাব কর্তৃক প্রিমিয়ার লীগ ২০২৩ সিজন-৩

মোঃ জামাল উদ্দিন,কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি

সূর্যোদয় ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয়নাল আবেদিনের সঞ্চালনায় ১৫ জুলাই ২০২৩ ইং রোজ শনিবার বিকাল ৪ ঘটিকায় সিলেট কোম্পানীগঞ্জ ৫ নং উত্তর রনিখাই ইউনিয়ন ১নং ওয়ার্ড কালাইরাগ সূর্যোদয় ক্লাব কর্তৃক প্রিমিয়ার লীগ ২০২৩ সিজন ৩ শুভ উদ্ভোদন অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হাজি সামিম আহমেদ (বিশেষ অসুবিধার কারনে উপস্থিত থাকতে পারেন নি) কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান, বিশেষ অতিথি হাজি লাল মিয়া কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, বিশেষ অতিথি মাস্টার ফয়জুর রহমান ৫নং উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান, উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ফুটবল তারকা সাবেক ফুটবলার সুব্রত শেখর রায় (সঞ্জু) সদস্য কালাইরাগ সূর্যোদয় ক্লাব, উপস্থিত ছিলেন রইছ মিয়া বিশিষ্ট ব্যবসায়ী কালাইরাগ, ইমাম উদ্দিন সাবেক ফুটবলার ও সদস্য কালাইরাগ সূর্যোদয় ক্লাব, বাহার আহমেদ(রুহেল) সভাপতি বালুচর নব জাগরণ স্পোর্টিং ক্লাব,

উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা চ্যাম্পিয়ন ট্রফির সম্মানিত আয়োজক বৃন্দ শরিফুল ইসলাম (ডালিম) সাবেক ফুটবলার পাড়ুয়া তরুণ সংঘ স্পোর্টিং ক্লাব, শৈবাল শাহরিয়ার সাজন সাবেক ফুটবলার ভোলাগঞ্জ উদয়ন সংঘ স্পোর্টিং ক্লাব, ফখরুল ইসলাম সাবেক ফুটবলার এফএফসি নোয়াগাও স্পোর্টিং ক্লাব, রজন মিয়া সাবেক ফুটবলার কালীবাড়ি যুব সংঘ স্পোর্টিং ক্লাব,সুমন ভূইয়া সাবেক ফুটবলার ভাই ভাই স্পোর্টিং ক্লাব।

যে চারটি দল নিয়ে আয়োজন সুহাগ এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী মাসুক মিয়া সাবেক ফুটবলার কালাইরাগ সূর্যোদয় ক্লাব, পূরবী এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী বিজন সরকার সাবেক ফুটবল ও ক্রিকেটার কালাইরাগ সূর্যোদয় ক্লাব, ফাহিম এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী আলা উদ্দিন সদস্য কালাইরাগ সূর্যোদয় ক্লাব, মাসুম এন্টারপ্রাইজ স্বত্বাধিকারী বিলাল মিয়া সদস্য কালাইরাগ সূর্যোদয় ক্লাব।

উদ্বোধনী ম্যাচে চার দলেই খেলা হয় প্রথম ম্যাচে মোকাবেলা করেন ফাহিম এন্টার প্রাইজ ও মাসুম এন্টার প্রাইজ ৬০ মিনিটের খেলায় মাসুম এন্টারপ্রাইজ এর খেলোয়াড় সাব্বিরের এক গোলের মাধ্যমে জয় পায় মাসুম এন্টারপ্রাইজ, প্রথম ম্যাচ পরিচালনা করেন সঞ্জীবন সরকার সাবেক ফুটবলার কালাইরাগ সূর্যোদয় ক্লাব,

দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করেন পুরবী এন্টার প্রাইজ ও সুহাগ এন্টার প্রাইজ ৫০ মিনিটের খেলা গোল শূন্য ড্র হয় খেলা পরিচালনা করেন রিয়াজ উদ্দিন সাবেক ফুটবলার ও সভাপতি কালাইরাগ সূর্যোদয় ক্লাব,

আজকের খেলায় ধারাভাষ্যকার হিসেবে ছিলেন জসিম উদ্দিন (বণিক) শিক্ষক ভাটরাই উচ্চবিদ্যালয় ও কলেজ।

অনলাইনে লাইভ খেলা সম্প্রচার করেন W sports এর পরিচালক ওয়াহিদ রেজা।


কোম্পানীগঞ্জে শুভ উদ্ভোদন কালাইরাগ সূর্যোদয় ক্লাব কর্তৃক প্রিমিয়ার লীগ ২০২৩ সিজন-৩

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles