তেতুলিয়া ডাহুক ব্রিজ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় একজন নিহত

মো:শাহানশাহ সোহান,তেতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি

গতকাল ২১ তারিখ রোজ শুক্রবার তেতুলিয়া ডাহুক ব্রিজ গ্লোপ খামার সংলগ্ন বাংলাবান্ধা এশিয়ান হাই রোডে জে কে ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো – ট) ১৩-৮৫২৫ এর ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক মো:নুর ইসলাম(২৫) নামক এক ব্যাক্তি নিহত ও সিএনজি তে থাকা ৩ জন যাত্রী আহত।

জানা যায় তেতুলিয়া থেকে পঞ্চগড় যাওয়ার সময় জে কে ট্রান্সপোর্ট পিছন থেকে সিএনজি কে ধাক্কা দেয়। ধাক্কা লাগার সময় সেই সিএনজি চালকের স্পটে মৃত্যু হয় ।ও অটোতে থাকা তিন যাত্রী আহত হওয়ার কারণে তাদের তেতুলিয়া আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিএনজিতে থাকা এক যাত্রী বলেন বেপরোয়া গতি নিয়ন্ত্রণ না করতে পারায় পিছন দিক থেকে ধাক্কা দেয় সিএনজিকে।

ঠিক একই সময় মো: সবুজ নামে এক ইজিবাইক/অটো চালক দুর্ঘটনাটি দেখতে পেয়ে তাহার ইজিবাইক/অটো টি রাস্তার এক সাইডে রাখে সিএনজি/যাত্রী দের দেখতে গেলে। পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার পথে একটি দশ চাকা ট্রাক (ঢাকা মেট্রো ট, ২৪-০২৯৫) তার ইজিবাইক/অটোটি কে ধাক্কা দেয় তারপর ওপর পাশে চা বাগানের দিকে ইজিবাইক/অটোটি পরে যায়। জানা যায় সে ইজিবাইক/অটোটিতে কোনো যাত্রী ছিল না । ইজিবাইক/অটোটি চা-বাগানে পড়ে গেলে নানা ক্ষতি গ্রস্থ হয়।

এ বিষয়ে তেতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ জাকির হোসেন বলেন জে কে ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো – ট) ১৩-৮৫২৫ এই গাড়িটির আমরা বাদী হয়ে মামলা দায়ের করেছি। চালক পলাতক তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ও দশ চাকার ট্রাক (ঢাকা মেট্রো ট, ২৪-০২৯৫) সিএনজি সহ জব্দ করে রাখা হয়েছে।


তেতুলিয়া ডাহুক ব্রিজ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় একজন নিহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles