বাউফলে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে শুক্রবার (২৯জুলাই) গভীর রাতে উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রী কলেজের বাউন্ডারির ভিতরে পূর্ব পাশে টিনের ঘরের একটি কক্ষে অভিযান চালিয়ে একটি পাইপগান ও বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ আনিসুর রহমান নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করেছে বাউফল থানা পুলিশ।

সরেজমিনে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফলের দায়িত্বরত সার্কেল এসপি ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিচুল হকের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কেশবপুর ডিগ্রী কলেজের একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি দেশীয় পাইপগান, একটি খেলনা পিস্তল, রামদা, চাইনিজ কুড়াল, ছুড়িসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ আনিসুর রহমান (৪৮) নামে এক ব্যাক্তিকে গ্রেফতার করে। আনিসুর রহমান কেশবপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মৃত মোফাজ্জল হোসেন তালুকদারের পুত্র।

এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিচুল হক বলেন, অস্ত্রসহ একজনকে গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলমান।


বাউফলে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ১

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles