গোয়াইনঘাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

মোঃ দেলোয়ার হোসাইন,গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

গোয়াইনঘাট উপজেলার গরু চোর চক্রের সদস্য সালেহ আহমদ (২৫) রাতের আধারে গণপিটুনিতে নিহত হয়েছেন। সে গোয়াইনঘাট উপজেলার হাইডর (আমবাড়ী) গ্রামের আলাউদ্দিনের ছেলে।

তবে এলাকাবাসী বলছেন, এলাকাবাসীর গণপিটুনিতে নয়।রাতের আধারে চোরাকারবারিদের ভারতীয় কাপড় চোরি করতে গেলে বোঙ্গাড়িরা তার উপর হামলা চালায়।এক পর্যায় পুলিশ এসে তাকে উদ্বার করে।

শুক্রবার ২৮ জুলাই রাতে উপজেলার ১২ নং সদর ইউপির উনাই হাওড়ে আনুমানিক রাত দুইটা হতে আড়াইটার মধ্যে ডাকাত সন্দেহ তাকে স্হানীয় কিছু লোকজন মারধর করে।সংবাদ পেয়ে গোয়াইনঘাট থানার প্রাপ্ত কর্মকর্তা কে এম নজরুলের নেতৃত্বে এসআই জহিরুল ইসলাম খান সঙ্গীয় ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সালেহ আহমদকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং প্রাথমিক চিকিৎসা শেষে সালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য এসআই এনামুল হাসান সংগীয় ফোর্স এবং স্থানীয় লোকজন এর মাধ্যমে সরকারি এম্বুলেন্সযোগে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরন করা হয়। সিলেট ওসমানী হাসপাতালে জরুরি বিভাগে পৌছানোর পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদ কে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ কে এম নজরুল ইসলাম বলেন, সালেহ আহমদ কুখ্যাত গরু চোর দলের সক্রিয় সদস্য ছিল, তাহার বিরুদ্ধে সিডিএমএসএ ৬ টি মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। তিনি জানান,ঘটনাস্হল থেকে একটি ইন্জিন চালিত নৌকা ১১ বস্তা কাপড় ও ২ টি রাম দা পাওয়া যায়।


গোয়াইনঘাটে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles