
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
গত ২৮ জুলাই ২০২৩ খিঃ, রোজ শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০-২৩ অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির গবেষণা ও প্রকাশনা বিভাগের পরিচালক ও জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা পাল জ্যোতি। ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির প্রাক্তন শিক্ষার্থী ছিলেন জ্যোতি। যে কারণে এই জায়গাটা তার জন্য আবেগ অনুভূতির জায়গা। এই অনুষ্ঠানে প্রিয়জনেরা জ্যোতিকে নতুন করে বরণ করে নেয়। মেধা, শ্রম এবং ধৈর্য্য একটা মানুষকে কতটা উপরে নিয়ে যায় তার অন্যতম উদাহরণ জ্যোতিকা জ্যোতি। জনপ্রিয় এই অভিনেত্রী কয়েকশত নাটক এবং বেশকয়েকটি সিনেমায় অভিনয় করেছেন।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সাংস্কৃতি প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ এমপি। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব মনিরা সুলতানা মনি এমপি সংরক্ষিত মহিলা সংসদ সদস্য-৩২৬, ময়মনসিংহ রেঞ্জ ডি.আই.জি জনাব দেবদাস ভট্টাচার্য্য, পুলিশ সুপার জনাব মাছুম আহাম্মদ ভূঞা, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ এহ্তেশামুল আলম এবং সাধারণ সম্পাদক জনাব মোয়াজ্জেম হোসেন বাবুল, বাংলাদেশ শিল্পকলা একাডেমি পরিষদের সদস্য জনাব মোঃ সারওয়ার জাহান
জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা ২০২০-২৩ এর সম্মাননাপ্রাপ্ত গুণীজন-২০২০ জনাব বাউল আব্দুল গফুর (কণ্ঠসঙ্গীত), জনাব মোঃ মোজাম্মেল হোসেন মুঞ্জু (নাট্যকলা), জনাব নিরঞ্জন ভৌমিক (যন্ত্রসংগীত), জনাব বাদল চক্রবর্তী (চারুকলা), জনাব কিশোরময় ত্রিপুরা (ফটোগ্রাফী) সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও সংগঠন-২০২১ জনাব চয়ন সেন (কণ্ঠসঙ্গীত), জনাব মোঃ কামরুল ইসলাম বাচ্চু (নাট্যকলা), জনাব হাবিব সারোয়ার (যাত্রা), জনাব জয়দেব সাহা (আবৃত্তি), ময়মনসিংহ সাহিত্য সংসদ (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)
সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও সংগঠন-২০২২ জনাব মোঃ মোফাজ্জল হোসেন বালা (কণ্ঠসঙ্গীত), জনাব মোঃ বুলবুল আহমেদ (নাট্যকলা), জনাব মোঃ হাবিবুর রহমান (যাত্রা), জনাব মোহাম্মদ রেজাউল করিম (লোকসংস্কৃতি), ময়মনসিংহ লোককৃষ্টি সংস্থা (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন) সম্মাননাপ্রাপ্ত গুণীজন ও সংগঠন-২০২৩, জনাব বিজন কুমার তোপদার (কণ্ঠসঙ্গীত), জনাব শাহ্ মোহাম্মদ আলী আজহার (নাট্যকলা), জনাব তাপস কুমার চক্রবর্ত্তী (নৃত্যকলা), জনাব নির্মল রবিদাস (যন্ত্রসংগীত), অনসাম্বল থিয়েটার, ময়মনসিংহ (আঞ্চলিক সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন)





