নড়াইল কালনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৫

খন্দকার ছদরুজ্জামান,নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তবে আহতদের পরিচয় জানা যায়নি। শুক্রবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, যশোর-কালনা মহাসড়কের এড়েন্দা এলাকায় নড়াইল এক্সপ্রেস নামে একটি বাসের সঙ্গে বিআরটিসি নামক একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রাথমিক পর্যায়ে বাসে থাকা যাত্রী ও ট্রাকের হেল্পারকে উদ্ধার করে ফায়ার সার্ভিস। কিন্তু ট্রাকের চালক ট্রাকের ভেতরে আটকা পড়ে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় ট্রাকের চালককে বের করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে তুলরামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মেহেদী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় ৪-৫ জন আহত হয়েছেন। বাস এবং ট্রাকটি রাস্তা থেকে সরিয়ে পুলিশ হেফাজতে নেওয়া হচ্ছে। এছাড়া মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


নড়াইল কালনা মহাসড়কে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৫

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles