কসবায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

0
6

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কসবা পৌর এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কসবা টি. আলী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সায়মুন চৌধুরী (৩১) এবং চারগাছ এনআই ভূঁইয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মো. আজমীর হক (৩২)।

সায়মুন চৌধুরী কসবা পৌর এলাকার শাহপুর গ্রামের মৃত আব্দুল কুদ্দুস চৌধুরীর ছেলে। আজমীর হক মুলগ্রাম ইউনিয়নের চারগাছ গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযান চলছে। এর ধারাবাহিকতায় ‘অপারেশন ডেভিল হান্ট’-এর তালিকাভুক্ত দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে শনিবার রাতে অভিযান চালানো হয়। পরে সায়মুন চৌধুরীকে কসবা নতুন বাজার থেকে এবং আজমীর হককে কসবা টি. আলী বাড়ি মোড় থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানায়, ৫ আগস্টের পর দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় দুজনই আসামি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, গ্রেফতার দুজন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা। তাদের বিরুদ্ধে ৫ আগস্টের সময় দায়ের করা মামলা রয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার দুপুরে দুজনকে আদালতে পাঠানো হয়েছে।


কসবায় ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here