বাউফলে শোক দিবস উপলক্ষে আ’লীগের প্রস্তুতি সভা

0
708

মোঃ জিয়াউল হক,বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ আগস্ট) সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় জনতা ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চীফ হুইপ আলহাজ্ব আ স ম ফিরোজ এমপি’র সভাপতিত্বে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের প্রস্তুুতি ও আলোচনা সভায় বক্তব্যে এমপি আ স ম ফিরোজ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন আদর্শবান ব্যক্তিত্ব। তিনি ছিলেন মনেপ্রাণে বাঙালি। স্বাধীনতা বিরোধী চক্র তাকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে বাঙালি জাতিকে কলঙ্কিত করেছে। আমরা গভীরভাবে শোকাহত। শোক দিবস উপলক্ষে আমরা জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালবাসা জানাই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই।

উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আনিসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোসারেফ হোসেন খান, সহ সভাপতি সামসুল আলম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম আক্তার নিশু, সাংগঠনিক সম্পাদক শাহিন হাওলাদার, উপজেলা যুবলীগের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক মনির হোসেন মোল্লা প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, বাউফল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুধীমন্ডলী।


বাউফলে শোক দিবস উপলক্ষে আ’লীগের প্রস্তুতি সভা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here