খাগড়াছড়ি সরকারি কলেজের সামনের ভাঙ্গা রাস্তা মেরামত ও ময়লা উচ্ছেদ অভিযান

0
221

রবিউল জিহাদ,খাগড়াছড়ি সদর প্রতিনিধি

খাগড়াছড়ি সরকারি কলেজর মেইন গেটের আশপাশে ময়লা আবর্জনায় দূর্বিষহ অবস্থায় ছিলেন কলেজ শিক্ষার্থী এবং জনসাধারণ। ডেঙ্গু প্রতিরোধে যখন পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে সেই কর্মসূচির অংশ হিসেবে  খাগড়াছড়িতে ভাঙ্গা রাস্তা মেরামত ও জমে থাকা পানি এবং ময়লা উচ্ছেদ অভিযান অনুষ্ঠিত হয়।

আজ রবিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর ও প্রাণের প্রিয় খাগড়াছড়ি গ্রুপের উপদেষ্টা জনাব মানিক পাটোয়ারীর উদ্যোগে খাগড়াছড়ি সরকারি কলেজের সামনে ভাঙ্গা রাস্তা মেরামত ও ময়লা উচ্ছেদ অভিযান করা হয়। এতে উপস্থিত ছিলেন প্রাণের প্রিয় খাগড়াছড়ি গ্রুপের এডমিন মোহাম্মদ মেহেদী হাসান ও কলেজ গেইট এলাকার তরুনরা।


খাগড়াছড়ি সরকারি কলেজের সামনের ভাঙ্গা রাস্তা মেরামত ও ময়লা উচ্ছেদ অভিযান

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here