শুভ জন্মাষ্টমী উপলক্ষে তজুমদ্দিন উপজেলায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি

সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের ৫২৪৯ তম শুভ জন্মাষ্টমী আজ। এদিন দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী র‌্যালি পালন করে থাকেন। হিন্দু পুরান মতে, ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রী কৃষ্ণ জন্মগ্রহণ করেন। সনাতন ধর্মালম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানবজাতির কল্যাণ এবং ন্যায়নীতি প্রতিষ্ঠার জন্য মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের আরো বিশ্বাস, দুষ্টের দমন করতে এভাবেই যুগে যুগে ভগবান মানুষের মাঝে নেমে আসেন এবং সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করেন।

ভোলা তজুমদ্দিন উপজেলায় ৬ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ ঘটিকায় তজুমদ্দিন উপজেলার পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে আড়ালিয়া বাবাজির সমাধি মন্দির থেকে শোভাযাত্রা শুরু করে। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন মন্দির থেকে,তজুমদ্দিনে শ্রী শ্রী কালী মন্দির থেকে হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের ব্যানারে র‌্যালি ও পদযাত্রা শুরু করে তজুমদ্দিনে পশ্চিম পাড়া হরি মন্দিরে আসে। সেখানে বিভিন্ন মন্দির থেকে নিয়ে আগত সভাপতি সেক্রেটারি মহোদয়ের ব্যানারে তজুমদ্দিন উপজেলা চত্বর থেকে উত্তর বাজার পর্যন্ত। পশ্চিমপাড়া হরি মন্দিরে এসে সমাপ্তি ঘোষণা হয়। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা ৩ আসনে মাননীয় সংসদ সদস্য নূরন্নবী চৌধুরী শাওন এমপি মহোদয়। আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন পূজা উদযাপন কমিটির তজুমদ্দিন উপজেলা শাখা সম্মানিত সভাপতি শ্রী বাবু রূপন দে, এবং সাধারণ সম্পাদক শ্রী বাবু মিঠুল চন্দ্র সিং,ও সাংগঠনিক সম্পাদক শ্রী অন্তর দে,আরো কমিটির সদস্য বৃন্দ।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, তজুমদ্দিন উপজেলা শাখা। সম্মানিত সভাপতি, শ্রী বাবু বিধু ভূষণ রায়, সাধারণ সম্পাদক শ্রী বাবু বিরন চন্দ্র নন্দী, সাংগঠনিক সম্পাদক শ্রী বাবু শ্রীবাস চন্দ্র দাস, ছাত্র ঐক্য পরিষদের সভাপতি বাবু সাগর দত্ত সাধারণ সম্পাদক বাবু গোপাল চক্রবর্তী হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি বাবু পলাশ নন্দী, সাধারণ সম্পাদক সৌরভ দাস আরো উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন বিভিন্ন মন্দির থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ। উদ্যোগে সনাতন হিন্দু সম্প্রদয়ের লোকেরা আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় তারা বক্তব্য রাখেন মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে হিন্দু সম্প্রদায়সহ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশবাসীকে শুভেছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আরো বলেন, যুগে যুগে পৃথিবীতে যখন অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন বেড়ে যায় তখনই অবতার পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য আবির্ভূত হন। তেমনি মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ দ্বাপর যুগে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন সত্য ও ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য।মানুষে বিভেদ ও বৈষম্য অবসানে সব ধর্মের আদর্শকে ধারণ করেই আমাদের এগোতে হবে।


শুভ জন্মাষ্টমী উপলক্ষে তজুমদ্দিন উপজেলায় মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles