বাউফল পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নানা আয়োজনে পটুয়াখালীর বাউফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে বাউফল পৌরসভার আয়োজনে ৭৭ জন হাফেজ দ্বারা ৭৭ বার কোরআন খতম করা হয়।

পরে পৌরসভার ছাদ বাগানসহ বিভিন্ন ওয়ার্ডে ৭৭টি বৃক্ষরোপন করা হয়। এ ছাড়া দিন ব্যাপী অনুষ্ঠানমালায় দোয়া-মোনাজাত হাফেজদেরকে উন্নত মানের খাবার ও উপহার সামগ্রী প্রদান করা হয়। মোনাজাতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এর আগে রাত ১২ টা ১ মিনিটে কেক কেটে শেখ হাসিনার জন্মবার্ষিকী পালন করেন বাউফল পৌরসভার মেয়র আলহাজ্ব জিয়াউল হক জুয়েল।

উক্ত কর্মসূচীসমূহে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জসিম উদ্দিন ফরাজী, সভাপতি, বাউফল উপজেলা আওয়ামীলীগ (একাংশ), এস এম ইউসুফ, সহ সভাপতি, বাউফল উপজেলা আওয়ামীলীগ, জাহাঙ্গীর হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, জেলা আওয়ামীলীগ, এন এম জাহাঙ্গীর, চেয়ারম্যান, দাশপাড়া ইউনিয়ন, গোলাম মস্তফা, চেয়ারম্যান, মদনপুরা ইউনিয়ন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ।


বাউফল পৌরসভার আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মবার্ষিকী পালিত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles