বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ আশাশুনির সেলিনা আক্তার

মোঃ রুহুল কুদ্দুস,আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি

ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন আশাশুনি উপজেলার মেয়ে সেলিনা আক্তার। গত ২৪ সেপ্টেম্বর কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

সেলিনা আক্তার আশাশুনি উপজেলার চেউটিয়া গ্রামের মৎস্য ব্যবসায়ী নুরুল ইসলাম বিশ্বাস এর মেয়ে। সে ২০০৪ সালে নিজ গ্রাম চেউটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে কাকবাসিয়া বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয়। সেখান থেকে ২০১০ সালে বিজ্ঞান থেকে এসএসসি পাশ করে। এরপর ২০১২ সালে সাতক্ষীরা সরকারী কলেজ থেকে বানিজ্য বিভাগ নিয়ে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে। তারপর সেলিনা আক্তার ইসলামী বিশ্ববিদ্যালয়র (ইবি) তে ২০১২-১৩ সেশনে ভর্তি হয়ে এলএলবি (অনার্স) ও পরে এলএলএম (মাষ্টার্স) শেষ করে। সেখান থেকে পড়াশুনা করে প্রস্তুতি নিয়ে ষোড়শ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের (বিজেএস) প্রবেশ পদে (সহকারী জজ) নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়। এবার সরাদেশে এ পরীক্ষায় মোট ১০৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

এব্যাপরে সেলিনা আক্তার বলেন, এই অনুভূতি যে কেমন সেটা আমি বোঝাতে পারব না। সব থেকে বড় বিষয় হলো- আমার বাবা মা কে হাসাতে পেরেছি। আশেপাশের সবাই যখন আমাকে নিয়ে গর্ব করছে তখন অত্যন্ত ভালো লাগছে।


বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ আশাশুনির সেলিনা আক্তার

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles