দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

মর্তুজা শোয়েব,বিশেষ প্রতিনিধি দুমকি পটুয়াখালী

লেবুখালী দুুমকি বাউফল সড়কের সাতানী বাইপাস সড়কে ঢাকা-বাউফল রুটের চেয়ারম্যান ও তেতুলিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ যাত্রী ও অন্ততঃ ১৫ যাত্রী আহত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টার দিকে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও আহত যাত্রী সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা বাউফল রুটের বিপরীতমুখী চেয়ারম্যান পরিবহনের সাথে তেতুলিয়া পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পরিবহন দুটির সামনের গ্লাস ভেঙে দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনায় তেতুলিয়া পরিবহনের যাত্রী মতলব বারী (৭০) ঘটনাস্থলেই নিহত হন এবং জাকির হোসেন (৩০), আশরাফ (৩৫), কুদ্দুস (৪০) রেজাউল মল্লিক (৪২)সহ অন্ততঃ ১৫জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই চালক ও হেলপার গাড়ী ফেলে পালিয়ে গেছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দুমকি উপজেলা হাসপাতালে পাঠায়। নিহত মতলবের বাড়ী ও আহতরা সবাই বাউফল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। খবর পেয়ে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি সড়িয়ে দিয়ে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে দেয়।

দুমকি থানার অফিসার ইনচার্জ তারেক মোঃ আবদুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবহন মালিকদের মোবাইল ফোনে ডাকা হয়েছে। তারা দুমকির পথে আছেন।


দুমকিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ১৫

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles