প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিকের নলতা পাক রওজা শরীফ দর্শন

আব্দুস ছাত্তার,কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক সহ তার পরিবার।

৩০ সেপ্টেম্বর শনিবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.) এর পাক রওজা শরীফ ও অন্তরে অম্লান পরিদর্শন করেন, তিনি পীর কেবলার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভক্তি শ্রদ্ধা নিবেদন করেন। এসময়ে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রহিমা সুলতান বুশরা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অজিত কুমার নন্দী, নলতা আহছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ তোফায়েল আহমেদ, নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা: নজরুল ইসলাম, মিশনের কর্মকর্তা ও নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম প্রমূখ, সহ মিশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালকের সফরসঙ্গী বৃন্দ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিক নলতা পাক রওজা শরীফে গিয়ে বেশ কিছু সময় সেখানে অবস্থান করেন এবং মিশনের কর্তৃপক্ষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

সূত্র জানায় ইতিপূর্বে দিলীপ কুমার বণিক মহোদয় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।


প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক দিলীপ কুমার বণিকের নলতা পাক রওজা শরীফ দর্শন

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles