নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি শহীদুল্লাহ ইমরানের রোড মার্চে অংশ গ্রহন।

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে ১ অক্টোবর রোজ রবিবার কিশোর গঞ্জের ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার হাসপাতালের “সামনে বিএনপির রোড মার্চ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। রোড মার্চ প্রোগ্রামে ময়মনসিংহ বিভাগের সকল বিএনপি ইউনিটের সকল নেতাকর্মীবৃন্দ অংশগ্রহণ করে। উক্ত রোড মার্চ প্রোগ্রামে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মীবৃন্দ উপস্থিত হয়। তবে বিভিন্ন জায়গায় সরকারের লোকদের দ্বারা বাধার সম্মুখীন হয়। রোড মার্চ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ বিভাগের বি এন পির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, সঞ্চালনায় ছিলেন কিশোরগঞ্জ বিএনপির সভাপতি ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল আলম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডঃ মঈন খান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, এ্যাডভোকেট মোঃ ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী, সাধারন সম্পাদক রাজীব আহসান, সিনিয়র সহসভাপতি ইয়াছিন আলী, সাবেক ছাত্রদলের দলের সহ সভাপতি এ,এস,এম শহীদুল্লাহ ইমরান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, বিএনপি নির্বাহী কমিটির সদস্য শাহ শহীদ সারোয়ার, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও ময়মনসিংঞ উত্তর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হক টুটুল রানা সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তবে ডঃ মইন খান বলেন, বিএনপি নির্বাচন সুখী দল। নির্বাচনে অংশগ্রহ করতে চায়। তবে অবৈধ খুনি হাসিনা সরকারের অধীনে নয়। নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে। শহীদুল্লাহ ইমরানও বলেন, এক দফা, এক দাবী অবৈধ খুনি হাসিনা সরকারের পদত্যাগ, বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি। ইমরান বলেন, যে পর্যন্ত হাসিনা সরকারকে পদত্যাগ করাতে না পারবো সে পর্যন্ত রাজপথ ছেড়ে ঘরে ফিরে যাব না। হাসিনা সরকারকে পদত্যাগ করিয়ে খালেদা জিয়াকে মুক্তি করে ঘরে ফিরবো ইনশাআল্লাহ।


নেত্রকোনা জেলা বিএনপির সদস্য সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সহসভাপতি শহীদুল্লাহ ইমরানের রোড মার্চে অংশ গ্রহন।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles