
মো: আরিফুল ইসলাম,ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
গতকাল রবিবার কুষ্টিয়া ভেড়ামারায় জাসদ জাতীয় যুবজোটের দ্বিবার্ষিক সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
ভেড়ামারা হালিমা বেগম একাডেমি স্কুল প্রাঙ্গনে উক্ত সম্মেলনের আয়োজন করা হয়।
কুষ্টিয়া জেলা জাতীয় যুবজোটের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম পারভেজের সভাপতিত্বে এবং জাতীয় যুবজোট নেতা রকিব সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলিম স্বপন।
তিনি তার বক্তব্যে বলেন জঙ্গি সাম্প্রদায়িকতা, দখলবাজ, দুর্নীতিবাজ ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াইয়ের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় এদেশের যুবসমাজ ঐতিহাসিক ভূমিকা পালন করবে।
সম্মেলনে এছাড়া আরও বক্তব্য রাখেন ভেড়ামারা উপজেলা জাতীয় যুবজোটের সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, কেন্দ্রীয় জাতীয় যুবজোটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনসার আলী, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল ও কুষ্টিয়া জেলা জাসদ ছাত্রলীগ সভাপতি সাজেদুল ইসলাম তুহিন প্রমূখ।
উক্ত সম্মেলনে জাতীয় যুবজোটের ভেড়ামারা পৌর শাখার সভাপতি মালেকুল ইসলাম মানিক হাজী ও সাধারন সম্পাদক নাসিমুল হক নিপু কে সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করে কমিটি গঠন করা হয়।





