বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ ৮ আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের শ্রদ্ধা

আবদুল্লাহ আল নোমান,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

১৫৩ ময়মনসিংহ ৮ আওয়ামীলীগ মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ্ মনজুরুল হক ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য নির্বাচিত হওয়ার পর জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য নির্বাচিত হওয়ার পর ১৩অক্টোবর ২০২৩ ইং (শুক্রবার) বেলা ১২ঘটিকায় ঈশ্বরগনঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে এই প্রথম শ্রদ্ধান্জলী অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল মন্ডল, সাবেক উপজেলা আওয়ামীলীগের অর্থবিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মতিন, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, আজহারুল ইসলাম সোহরাব সম্মানিত সদস্য উপজেলা আওয়ামীলীগ, সাবেক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হেদায়াতুল ইসলাম নুরুল সহ ছাত্রলীগ, যুবলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

এর আগে ঈশ্বরগঞ্জে প্রবেশকালে উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তার অনুসারীগণ প্রায় দুই শতাধিক মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে বরণ করে নিয়ে আসেন। পরে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজে, ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মোসলেহ উদ্দিন মিনিবার ফুটবল টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসাবে অংশ গ্রহণ করেন।


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ময়মনসিংহ ৮ আসনে মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট শাহ্ মনজুরুল হকের শ্রদ্ধা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles