ভোলার লালমোহনে কয়েক ঘন্টার নোটিশে এমপি শাওনের ডাকে উন্নয়ন শান্তি সমাবেশ জনসমুদ্রে পরিনত

মোঃ নুরুল ইসলাম,নির্বাহী সম্পাদক

ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওনের বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে এলাকার উদ্দেশ্য রওনা দেওয়ার পূর্বে উন্নয়ন ও শান্তি সমাবেশের সময় নির্ধারন করেন এমপি শাওন। কয়েক ঘন্টার নোটিশে উন্নয়ন ও শান্তি সমাবেশ জনসমুদ্রে পরিনত হয়েছে।

উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।

শুক্রবার সকালে ভোলার লালমোহন উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগের আয়োজনে চৌরাস্তার মোড়ে অনুষ্ঠিত উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এমপি শাওন বলেন, বিএনপি উন্নয়ন চায় না, তারা চায় ক্ষমতা। ক্ষমতার লোভে তারা এখন বিদেশি প্রভু নির্ভর হয়ে পড়েছে। বিএনপি আবারও আগুন সন্ত্রাসের পাঁয়তারা করছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে সর্বদা প্রস্তুত রয়েছে।

লালমোহন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মালেক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামী লীগের আহ্বায়ক শফিকুল ইসলাম বাদল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ মোস্তফা মিয়া, প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব মোঃ রুহুল আমিন, বদরপুর ইউপি চেয়ারম্যান আসাদ মেলকারসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভোলার লালমোহনে কয়েক ঘন্টার নোটিশে এমপি শাওনের ডাকে উন্নয়ন শান্তি সমাবেশ জনসমুদ্রে পরিনত

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles