গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান সৌদির

অনলাইন ডেস্ক

গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। শনিবার মিশরের কায়রোতে অনুষ্ঠিত এক সম্মেলনে সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ কথা বলেন। খবর আল আরাবিয়ার

তিনি বলেন, গাজায় যা হচ্ছে তা সত্যিই ‘হৃদয় বিদারক’। যুদ্ধ বিরতিতে পৌঁছানোর জন্য ‘দ্রুত পদক্ষেপ’ প্রয়োজন। একই সঙ্গে তিনি গাজায় সামরিক সক্ষমতা বৃদ্ধির বিষয়টি বন্ধের কথা বলেন।

প্রিন্স ফয়সাল বিন ফারহান বলেন, আমরা অবিলম্বে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য নিরাপদ পথ খোলার আহ্বান জানাই। ফিলিস্তিনের অধিকার রক্ষায় সব সময়ই তাদের পাশে আছে সৌদি আরব।

সম্মেলনে তিনি উভয় পক্ষকে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেন।


গাজা থেকে ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি প্রচেষ্টাকে প্রত্যাখ্যান সৌদির

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles