দীর্ঘ সময় অতিক্রম করার পর সুস্থতা অনুভাব নিয়ে নাইক্ষ্যংছড়িতে ফিরলেন অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

0
151

প্রজ্ঞাজ্যোতি বড়ুয়া,নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সম্মানিত উপজেলা চেয়ারম্যান জনাব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মহোদয় ব্লাড ক্যন্সারে আক্রান্ত হয়ে দেশের বাইরে দীর্ঘদিন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

আজ রোজ সোমবার বিকাল ৪.০০ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলার চেয়ারম্যান একটু সুস্থতা অনুভাব করে নিজ উপজেলা নাইক্ষ্যংছড়িতে আগমন করে। অন্য দিকে অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ মহোদয় একটু সুস্থতা নিয়ে নিজ উপজেলায় আগমন করায় ফুলের শুভেচ্ছা জানানোর জন্য আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন ছোট ছোট আনন্দ র‍্যালী ও শ্লোগান সহ ফুল নিয়ে অপেক্ষায় ছিলেন।

আজ বিকাল ৪.০০ ঘটিকার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলায় আগমন করে সকলের ফুলের শুভেচ্ছা বিনিময় শেষে আওয়ামী দলীয় কার্যালয়ে যোগ দেন। এইসময় জনাব অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ বলেন আমি মৃত্যুর পথ থেকে এসেছি। মৃত্যু কিভাবে হয় দেখেছি ও শিখেছি। আর আমার উপজেলার প্রত্যকটি মানুষের ভালবাসা পেয়েছি। আর আপনারা আমার জন্য যে যেভাবে পারছেন সেভাবে আমার জন্য দোয়া চেয়েছেন। আপনাদের সে দোয়া ও ভালোবাসায় আজ আমি আপনাদের কাছে আসতে পেরেছি। এই ভালবাসা কোনোদিন ভুলার মত নই।

আরো বলেন আমি যতদিন পর্যন্ত হাসপাতালের বেডে শুয়েছিলাম ততদিন পর্যন্ত আমার মন আপনাদের কাছে ছিল। আরো বলেন আমি যেভাবে পেরেছি ততটুকু মানুষের সাথে কথা বলার চেষ্টা করেছি। এই বলে নিজ বাস ভবনে চলে যান।


দীর্ঘ সময় অতিক্রম করার পর সুস্থতা অনুভাব নিয়ে নাইক্ষ্যংছড়িতে ফিরলেন অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here