পশ্চিম তীরে ‘আগুনে পেট্রোল ঢালছে’ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা: বাইডেন

0
138

অনলাইন ডেস্ক

পশ্চিম তীরে বসবাসকারী ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

উল্লেখ্য, গত ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের হামলা ও অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ক্রমাগত বোমাবর্ষণের পর থেকে অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বসতি স্থাপনকারীদের সহিংসতা বেড়ে গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষের মতে, বসতি স্থাপনকারীদের হাতে বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। মানবিক সংস্থাগুলো জানিয়েছে, বসতি স্থাপনকারীরা ফিলিস্তিনিদের গাড়িতে অগ্নিসংযোগ করেছে এবং বেশ কয়েকটি ছোট বেদুইন সম্প্রদায়ের ওপর হামলা করেছে, তাদের অন্য এলাকায় সরে যেতে বাধ্য করেছে।

বুধবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজের সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে বক্তৃতাকালে বাইডেন ইসরায়েলের প্রতিরক্ষার জন্য মার্কিন সমর্থন লোহার মতো দৃঢ় বলে উল্লেখ করেন।

তবে একই সঙ্গে তিনি পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সঙ্গে কিছু ইসরায়েলির আচরণের কঠোর নিন্দা জানান।

বাইডেন বলেন, “পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ‘চরমপন্থী বসতি স্থাপনকারীদের’ হামলা অবশ্যই বন্ধ করতে হবে।”

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, “এটা থামাতে হবে। তাদের জবাবদিহি করতে হবে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে।”

এ সময় পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলাকে ‘আগুনে পেট্রোল ঢেলে দেওয়া’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “তারা এমন জায়গায় ফিলিস্তিনিদের আক্রমণ করছে যেখানে তাদের (ফিলিস্তিনিদের) অধিকার রয়েছে এবং… এটি এখনই বন্ধ করতে হবে।”

তবে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের হামলা থামানোর জন্য যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেবে, সে সম্পর্কে সংবাদ সম্মেলনে কিছুই বলেননি বাইডেন। সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স


পশ্চিম তীরে ‘আগুনে পেট্রোল ঢালছে’ ইসরায়েলি বসতি স্থাপনকারীরা: বাইডেন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here