
সাগর দত্ত,তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি
ভোলার তজুমদ্দিন উপজেলায় জাতীয় স্যানিটেশন মাস ও হাত ধোয়া দিবস ২০২৩ উপলক্ষে র্য্যালী, হাত ধোয়া
প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তজুমদ্দিন উপজেলা প্রশাসন ও প্রকৌশল অধিদপ্তর এই কর্মসূচি আয়োজন করেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথের সভাপতিত্বে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ভোলা-৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী আবু জাফর মোঃ সাইদুর রহমান,উপ-সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ, সমাজ সেবা অফিসার সিদ্দিকুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া প্রমূখ।
এরপর উপজেলা নির্বাহী অফিসার জনাব শুভ দেবনাথ হাত ধোয়া প্রদর্শনী উদ্বোধন করেন। এর আগে জনসচেতনতা মূলক র্য্যালী বের করা হয়।