
মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা
বিজয় দিবস বাংলাদেশে বিশেষ দিন হিসেবে রাষ্ট্রীয়ভাবে দেশের সর্বত্র পালন করা হয়। প্রতি বছর ১৬ ডিসেম্বর বাংলাদেশে দিনটি বিশেষভাবে পালিত হয়।
আমতলী উপজেলা আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় ৫২ তম মহান বিজয় দিবস পালিত হয়। মহান বিজয় দিবস উপলক্ষ্যে অদ্য ১৬ ডিসেম্বর ২০২৩ তারিখ, শনি বার আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় এর শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতস্ফূর্ত অংশগ্রহণে বিজয় দিবস অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
আয়োজিত এ অনুষ্ঠানের কর্মসূচি হিসেবে পবিত্র কোরআন খতম, পতাকা অর্ধনমিতকরণ, জাতীয় সংগীত পরিবেশন, শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন, বিজয় দিবস সম্পর্কিত বক্তব্য প্রদান,বিশেষ র্যালি,চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ,দোয়া মাহফিল এবং উপস্থিত সকলের আপ্যায়নের আয়োজন করা হয়েছে। এসময় র্যালিটি বিদ্যালয়ের সামনে থেকে বেরিয়ে, মুজিবনগর বাজার, চাউলা বাজার, অতিক্রম করে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এসে সমাপ্ত হলে। অনুষ্ঠানের পরবর্তী কার্যক্রম পরিচালনা করা হয়। উক্ত র্যালিটি পরিচালনা ছিলেন মোঃ রুহুল আমিন হাওলাদার সিনিয়র শিক্ষক (ইংরেজি) অত্র বিদ্যালয়।
অনুষ্ঠানে সভাপতিতো করেন, আঠারোগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও রূপসী গ্রুপে নির্বাহী পরিচালক মোহাম্মদ মোশাররফ হোসেন হিরু। তিনি তার চমকালো বক্তব্যর মাধ্যমে শিক্ষার্থীদের সম্মুখে মহান বিজয় দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। এবং ২০২৩ শিক্ষাবর্ষে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের বার্ষিক পরীক্ষা ফলাফল ঘোষণা করেন। ও শিক্ষার্থীদের ২০২৪ শিক্ষা বর্ষের নতুন ভর্তি কৃতিত্ব ছাত্র-ছাত্রীদের সভাপতি কর্তৃ বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করেন। এ সময় আরো বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ গাজী আনোয়ার হোসেন। উপস্থাপনায় ছিলেন আ খ ম মোহাম্মদ রাজ্জাক বিএসসি।
এ সময় উক্ত সময় উপস্থিত ছিলেন ছাত্র ছাত্রী ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। প্রধান শিক্ষক মোহাম্মদ মুজিবুর রহমান, সহকারী প্রধান শিক্ষক মেজভা উদ্দিন কামাল, ও সকল শিক্ষক মন্ডলী ও কর্মচারীবৃন্দ।













