শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণ।

0
100

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে ঢাকার রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী। এর মাধ্যমে দীর্ঘ ত্যাগ-তিতিক্ষা, বঞ্চনা, সংগ্রাম আর ৯ মাসের রক্তক্ষয়ী মহান মুক্তিযুদ্ধের পর অর্জিত হয় স্বাধীনতা। পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে বাংলাদেশ নামের একটি স্বাধীন রাষ্ট্রের। যাঁদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা, আজ জাতি তাঁদের শ্রদ্ধাভরে স্মরণ করবে।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শ্যামগঞ্জ হাইওয়ে থানা প্রশাসন ‘মহান বিজয় দিবস-২০২৩’ পালন করেছে।

‘মহান বিজয় দিবস-২০২৩’ উপলক্ষে আজ (১৬ ডিসেম্বর) শনিবার সূর্যোদয়ের সাথে সাথে ০৬.৩৪ ঘটিকায় পূর্বধলা উপজেলা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলার অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম, শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিন মিঞা,শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক ইনচার্জ মোঃ আশরাফুল আলম, এস আই মোঃ আজিজুল হক, এ এস আই মোশারফ হোসেন, এটি এস আই খোকন মিয়া সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।


শ্যামগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ কর্তৃক জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পস্তবক অর্পণ।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here