বড়লেখায় সাবেক এমপি সিরাজুল ইসলামের স্মরণে শোক সভা

শাহরিয়ার আহমেদ শাকীল,বড়লেখা প্রতিনিধি:

মৌলভীবাজারের বড়লেখায় বর্ষীয়ান রাজনীতিবিদ দুই বারের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলামের স্মরণে নাগরিক সমাজের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আয়োজিত অনুষ্ঠানে বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মোঃ ছয়েফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ্ব শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, পৌর মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
শোক সভায় বক্তারা বলেন, মানুষ মরে গেলে বুঝা যায় তাহার কদর। তাহার প্রমাণ আজকের নাগরিক শোক সভা ও দোয়া মাহফিল যার স্মরনে তিনি হলেন কিংবদন্তি নেতা বড়লেখা-জুড়ীর প্রান পুরুষ বীর মুক্তিযোদ্ধা সংগঠক এবং সাবেক দুই দুই বারের সংসদ সদস‍্য, বঙ্গবন্ধুর স্নেহভাজন,হাজার হাজার রাজনৈতিক নেতা গড়ার কারিগর সাবেক উপজেলা চেয়ারম‍্যান ও এমপি মরহুম সিরাজুল ইসলাম।

এসময় উপস্থিত বক্তরা আরও বলেন, পৌরসভার প্যানেল মেয়র জায়েদ আহমেদ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান ও ৮ নং ওয়ার্ড পৌরসভার কাউন্সিল‍ার জাহিদ হাসানসহ তাদের অক্লান্ত পরিশ্রমে শোক সভার আয়োজন করায় মরহুম সিরাজুল ইসলামের পরিবারের পক্ষ থেকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।

বিশেষ করে শোক সভা থেকে বক্তাগন মন্ত্রী মহোদয়ের নিকট কয়েকটা দাবী উপস্থাপন করেন তার মধ্যে বড়লেখা দক্ষিণ চৌমুহনী থেকে কানোনগো বাজার হয়ে হাকালুকি হাওর পর্যন্ত সড়ক মরহুম সিরাজুল ইসলামের নামে নামকরন করার জন‍্য জোর দাবী জানান।

তাদের দাবীর প্রেক্ষিতে মন্ত্রী মহোদয় আশ্বাস দিয়ে বলেন, অবশ‍্য আমার ও ইচ্ছা আছে মরহুম সিরাজুল ইসলাম আমার শিক্ষা গুরু এবং রাজনৈতিক গুরু। উনার স্বরণে কিছু একটা করতে পারলে নিজেকে ধন‍্য মনে করব। এসময় তিনি দাবী বাস্তবায়নে আশাবাদ ব্যক্ত করেন।


বড়লেখায় সাবেক এমপি সিরাজুল ইসলামের স্মরণে শোক সভা

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here