কুষ্টিয়া কুমারখালী পরিবহনে টোল আদায় নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ২ জন

0
32

মোস্তাফিজুর রহমান স্বপন,স্টাফ রিপোর্টার কুমারখালী কুষ্টিয়া

কুষ্টিয়ার কুমারখালী আজ ১৬ জুলাই ২০২৫ইং তারিখে পৌর এলাকায় পরিবহনে টোল আদায় নিয়ে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ২ জন আহত হয়েছেন।

বুধবার বিকেলে পৌরসভার কাজীপাড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের দুজন আহত হয়েছেন।

আহতরা হলেন কুমারখালী পৌরসভা জিয়া মঞ্চের আহ্বায়ক ও ইজারাদার রাকিব হোসেন (৪০)। ও পৌরসভার ২নং ওয়ার্ড যুব জামায়াতের সাধারণ সম্পাদক ও উপজেলা জামায়াতের নায়েবে আমির আফজাল হোসেনের ছেলে সাইফুল ইসলাম শোভন (৩০)।

জানা যায়, পৌরসভা থেকে ১ বছর মেয়াদে পৌর এলাকায় যানবাহন চলাচল ও পার্কিংয়ের জন্য প্রায় ২১ লাখ ৬৪ হাজার টাকায় ইজারা দেওয়া হয়। জিয়া মঞ্চের আহ্বায়ক রাকিব হোসেন ইজারা নিয়ে প্রতিদিন বিভিন্ন যানবাহন থেকে টোল আদায় করেন। বুধবার বিকেলে অটোচালকের সাথে ইজারাদার রাকিবের টোল আদায় নিয়ে ঝামেলা সৃষ্টি হলে চালক ওয়ার্ড যুব জামায়াতের সাধারণ সম্পাদক শোভনকে খবর দেয়। শোভন ঘটনাস্থলে পৌঁছে রাকিবের সাথে বাগবিতণ্ডায় জড়িয়ে পরলে উভয় পক্ষের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে বিএনপির রাকিব মারাত্মক আহত হলে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং যুব জামায়াতের শোভনকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ জানান, সড়কের টোল আদায় নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাননি পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


কুষ্টিয়া কুমারখালী পরিবহনে টোল আদায় নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত ২ জন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here