নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

0
104

মোঃ আল ইমরান,স্টাফ রিপোটার নেত্রকোনা

গতকাল ২৭শে ডিসেম্বর বুধবার ২০২৩ইং সকাল ১০ঃ০০ ঘটিকায় নেত্রকোণা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে নেত্রকোণা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে নভেম্বর/২০২৩ মাসের ‘মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নেত্রকোণা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ ফ‌য়েজ আহ‌মেদ। অপরাধ সভায় জেলার সার্বিক আইন-শৃংঙ্খলা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং ২০২৩ সা‌লের নভেম্বর/২০২৩ মাসের কৃতিত্বপূর্ণ কাজের জন্য পুরুস্কৃত করা হয়।

নেত্র‌কোণা জেলায় নভেম্বর ২০২৩ খ্রি. শ্রেষ্ঠ অ‌ফিসারগ‌ণের তা‌লিকায় রয়েছেন শ্রেষ্ঠ সার্কেল অফিসার মোহাম্মদ আক্কাছ আলী, সহকারি পুলিশ সুপার,দুর্গাপুর সার্কেল, নেত্রকোণা। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ‌মোহাম্মদ লুৎফুল হক নেত্রকোণা মডেল থানা, বর্তমানে অফিসার ইনচার্জ কলমাকান্দা থানা নেত্রকোণা

শ্রেষ্ঠ আই‌সি মোঃ আশরাফুল ইসলাম, পুলিশ পরিদর্শক (নিঃ) শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্র, পূর্বধলা থানা, নেত্রকোণা শ্রেষ্ঠ এসআই(নিঃ)/মোঃ সাইফুল ইসলাম এসআই (নিঃ) নেত্রকোণা মডেল থানা, নেত্রকোণা। শ্রেষ্ঠ বিট অ‌ফিসার(ওঠান‌ বৈঠক) এসআই (নিঃ)/মোহাম্মদ মাহবুবুর রহমান নেত্রকোণা মডেল থানা, নেত্রকোণা। শ্রেষ্ঠ ট্রাফিক অফিসার টিএসআই/মোঃ আকবর হোসেন সদর ট্রাফিক, নেত্রকোণা। শ্রেষ্ঠ এএসআই এএসআই (নিঃ)/ মোঃ রাহিদুল ইসলাম নেত্রকোণা মডেল থানা, নেত্রকোণা। শ্রেষ্ঠ ওয়া‌রেন্ট তা‌মিলকারী এএসআই (নিঃ)/মোঃ রাহিদুল ইসলাম নেত্রকোণা মডেল থানা, নেত্রকোণা। দৈনিক একুশে নিউজকে দেওয়া সাক্ষাৎ কারে শ্রেষ্ঠ আইসি মোঃ আশরাফুল ইসলাম বলেন, কখনো শ্রেষ্ঠ হবার আশায় কাজ করি না,আমার উপর অর্পিত দায়িত্ব পুলিশ সুপার স্যারের নির্দেশে সঠিকভাবে পালন করার চেষ্ঠা করি। তবে কাজের মূল্যায়ন পেলে কাজের উৎসাহ বেড়ে যায় এবং সেই সাথে কাজের গতিও বেড়ে যায়।


নেত্র‌কোণা জেলা পু‌লি‌শের মাসিক কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যা‌লোচনা সভা অনু‌ষ্ঠিত

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here