
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়নের ধারাকান্দি গ্রামে বুধবার বিকালে বিদ্যুৎপৃষ্টে বাকপ্রতিবন্ধি শফিকুল ইসলাম (৪০) ও তার শিশু কন্যা হৃদিমনি (৭) মারা গেছে। বাড়ির পাশে পুকুরে মটারে পানির সেচ দিতে গিয়ে তারা বিদ্যুৎপৃষ্ট হয়।
প্রতিবেশিরা জানায়, আজ বিকালে পুকুরে পানির সেচ দিচ্ছিল শফিকুল ইসলাম। এসময় তাঁর শিশু কন্যা হৃদিমনি মটরের বিদ্যুতের তাঁর স্পর্শ করলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। শফিকুল তাকে উদ্ধার করতে গেলে সে নিজেও বিদ্যুৎ পৃষ্ট হয়। প্রতিবেশিরা তাদের উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হৃদিমনি ধারাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা বিনতে মজিদ জানান, হাসপাতালে আসার আগেই বাবা-মেয়ের মৃত্যু হয়েছে।
মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক বলেন, বাবা মেয়ের মৃত্যুর ঘটনাটি খুবই মর্মান্তিক ও দুঃখ জনক। মেয়েকে বাঁচাতে গিয়ে বাক প্রতিবন্ধী শফিকুল নিজেও মারা যায়। এলাকায় শোকের কাতর বিস্তার করছে।













