আমতলীতে সিঁধ কেটে ঘর চুরি

মোঃ তৌফিকুর ইসলাম,বিশেষ প্রতিনিধি আমতলী বরগুনা

বরগুনা জেলার আমতলীতে দিনমজুর লিটন প্যাদা বাড়িতে মাটির নিচ দিয়ে বিশেষ কায়দায় সিঁদ কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (১৫ জানুয়ারি) গভীর রাতে আনুমানিক ১টার দিকে উপজেলার চাওড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ড বেতমোর গ্রামের মৃতঃ আকবর প্যাদার ছেলে লিটন প্যাদার ঘরে চোরেরা সিঁদ কেটে এনজিও থেকে ঋণ নেয়া নগদ ২৯০০০ টাকা, একটি দাঁ ও শুপারী চুরি করে নিয়ে যায়।

গৃহের মালিক লিটন প্যাদা জানান, প্রতিদিনের মতো রাতে ঘুমিয়ে যাই। মধ্য রাতে ঘরের সিধ কেটে ঘরে থাকা একটা দাঁ ও ২৯,০০০ টাকা নিয়ে যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যাবস্থা নেওয়া হবে।


আমতলীতে সিঁধ কেটে ঘর চুরি

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles