দুমকীতে শীত কালীন ৫২তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

0
72

আল ফাহাদ,স্টাফ রিপোর্টার দুমকী পটুয়াখালী

পটুয়াখালীর দুমকীতে ৫২ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা শীত কালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৪ এর উদ্বোধন হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে আয়োজিত তিন দিন ব্যাপী উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, দুমকী উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বদরুন নাহার ইয়াছমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, আঙ্গারিয়া ইউনিয়ন বালিকা মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক একেএম আ: রব, প্রধান শিক্ষক মোঃ আ: জব্বার হাওলাদার, জাকির হোসেন খান ও রফিকুল ইসলাম খান প্রমুখ। মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন আহ্বায়ক মোঃ আসলাম হাওলাদার, ক্রীড়া পরিচালনা কমিটির সদস্য মোঃ বশিরুল আলম, মোঃ ফরহাদ খানসহ অন্যান্য সদস্য বৃন্দ ও প্রতিযোগিতায় ৩শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।


দুমকীতে শীত কালীন ৫২তম ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here