
মোঃ শরিফুল ইসলাম,লালমনিরহাট সদর প্রতিনিধি
লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গরপোতা সীমান্তে বিএসএফএর গুলিতে রফিউল ইসলাম টুকলু নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) ভোরে সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিউলের লাশ কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে।
জানা যায় দহগ্রাম ২ নং ওয়ার্ড ডাঙ্গাপাড়া এলাকার মো: আফজাল হোসেনের ছেলে মো: রবিউল ইসলাম টুকলু (২৮) গত রাত গরু পারাপারের উদ্দেশ্য কয়েকজন যুবক মিলে ভারতে গেলে,ভারতের সিমান্ত রক্ষীবাহিনী টেরপেয়ে তাদের দিকে গুলি ছুঁড়ে,উক্ত গুলিতে, রবিউল ইসলাম টুকলু (২৮) ঘটনা স্থলে নিহত হয়।
চোরাকারবারি করতে সীমান্তের ওপারে গিয়েছিলেন তিনি।
জানা যায়, ভোর ৪টার দিকে আঙ্গরপোতা বিওপি সীমান্তের ১ নম্বর মেইন পিলারের কাছাকাছি ভারতীয় অংশে বিএসএফের একটি টহল দলের গুলিতে নিহত হন রফিউল। পরে বিএসএফের সহযোগিতায় কোচবিহারের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে যায়।
দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্তের খুব কাছাকাছি বসতবাড়ি হওয়ায় হয়তো তিনি চিনি পারাপারে যুক্ত ছিলেন ধারণা করা হচ্ছে, তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, বলে আমাদেরকে জানান।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। খোঁজখবর নিয়ে বলতে পারব। তবে এ বিষয়ে এখনো বিজিবির আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।













