দিনাজপুরে গভীর রাতে শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ

0
114

দিনাজপুর প্রতিনিধি:

শীতের তীব্রতা থেকে একটু স্বস্তি দিতে গভীর রাতে শীতার্তদের বাড়ি বাড়ি গিয়ে কম্বল বিতরণ করেছেন স্থানীয় দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।

শুক্রবার দিবাগত গভীর রাতে কম্বল নিয়ে দিনাজপুরের কাহারোল উপজেলায় ডাবোর ইউপির কাশিপুর আশ্রয়নে হাজির হন তিনি। এসময় শীতার্তদের ডেকে নিয়ে নিজ হাতেই তাদের হাতে এই কম্বল তুলে দেন এবং খোঁজ খবর নেন। এদিকে হঠাৎ বাড়িতে কম্বল নিয়ে এমপি নিজে হাজির হওয়ায় ওই এলাকার মানুষ খুব খুশি হয়েছেন।

এসময় এমপির সাথে কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুল হাসান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, ডাবোর ইউপি চেয়ারম্যান সত্যজিৎ রায় প্রমূখ উপস্থিত ছিলেন।


দিনাজপুরে গভীর রাতে শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here