
এম ডি শাহিন,কালকিনি উপজেলা প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনিতে প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। আজ বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন কালকিনি থানা পুলিশ। গ্রেফতারকৃত প্রতারকরা হলো জামালপুর জেলা সদর থানার বরতলা গ্রামের শামিম সরকারের ছেলে মোঃ আল আমিন বাবু-(১৮), বরিশাল জেলার মুলাদী উপজেলার বাড়ইয়া কাজিরচর গ্রামের মোঃ মিল্লাত ড্রাইবারের ছেলে মোঃ জীবন-(২২) ও বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার ধারালিয়া গ্রামের ছত্তার বালীর ছেলে মোঃ রানা বালী-(২৫)।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার সুত্রে জানাগেছে, প্রতারক আল আমিন বাবু, মোঃ জীবন ও রানা বালী বেশ কিছুদিন ধরে কালকিনি উপজেলার গুরুত্বপুর্নস্থানে বসে বিভিন্ন বয়সী নারীদের চোখে-মুখে মলম দিয়ে স্বর্ণ, নগদ টাকা ও সাথে থাকা জিনিসপত্র লুট করে নিয়ে যেত। ইতি মধ্যে তাদের খপ্পরে পরে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন স্বর্বশান্ত হয়ে গেছে। এ বিষয় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে কালকিনি থানায় একের পর অভিযোগ করে আসছে। সেই সুত্রমতে কালকিনি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্নস্থান থেকে তাদেরকে আটক করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভুক্তভোগী বলেন, আমার স্ত্রীকে অজ্ঞান করে সবকিছু লুট করে নিয়ে গেছে। তাই আমি থানায় অভিযোগ করেছি।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি (তদন্ত) মোঃ নাসিরউদ্দিন বলেন, বিভিন্ন লোকজনের অভিযোগের ভিত্তিতে তাদের তিনজনকে আটক করেছি।










