পঞ্চগড়ের তেতুলিয়াতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এনজিও ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

মো: শাহানশাহ সোহান,বিশেষ প্রতিনিধি পঞ্চগড়

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় ,শালবাহান আশা স্বাস্থ্যসেবাকেন্দ্রের উদ্যোগে ১৭মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সোমবার (১৮ মার্চ) দোয়া মিলাদ ও দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা , ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবা প্রদান করেন আশা শালবাহান স্বাস্থ্যসেবাকেন্দ্রের হেলথ সেন্টারের ইনচার্জ অভিজিৎ কুমার দেবনাথ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা তেতুলিয়া অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ আসাদুজ্জামান আসাদ, আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আকবর আলী, বিশিষ্ট সমাজসেবক মোঃ হাবিবুর রহমান হাবিব ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। আশা শালবাহান ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আব্দুল্লাহ আল ফারুক উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এ সময় ফ্রি মেডিকেল ক্যাম্পে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে প্রায় দেড় শতাধিক রোগীকে চিকিৎসা পরামর্শ, ও চিকিৎসা সেবা, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা, ও নানা রকম রোগ সম্পর্কিত সচেতনতামূলক আলোচনা করা হয়।

বিভিন্ন জাতীয় দিবসগুলোতে আশা এরুপ ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বলে জানিয়েছে স্থানীয়রা।


পঞ্চগড়ের তেতুলিয়াতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে এনজিও ‘আশা’র ফ্রি মেডিকেল ক্যাম্প

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Stay Connected

0FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles