গুরুদাসপুরে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা তরুণের

মোঃ আতিকুর রহমান,গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে আজ (১৯-০১-২০২২) বুধবার দুপুরের দিকে চাঁচকৈড় বাজার পাড়া এলাকার মোঃ জিসান (১৬) নামের এক ছেলে গলায় ফাঁস নিয়ে ভয় দেখাতে গিয়ে এখন মৃত্যুর মুখে পতিত হয়েছে।
চাঁচকৈড় বাজার পাড়া এলাকার মোঃ জুয়েল হোসেনের ছেলে জিসান সবে মাত্র এসএসসি পাস করেছে।
মোঃ জিসান রাজশাহী কলেজে ভর্তি হবে বলে তার বাবাকে বলে। কিন্তু তার বাবা মোঃ জুয়েল হোসেন তাকে রাজশাহী কলেজে ভর্তি করে দিবেনা মর্মে জানায়। জিসান তার বাবাকে ভয় দেখাতে গিয়ে ফেসবুক লাইভে এসে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস নিয়ে
বুধবার দুপুরের দিকে আত্মহত্যার ভিডিও মোবাইল ফোনে লাইভ দেখায় জিসান।

তাকে তাৎক্ষণিক উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।
স্থানীয়রাজানান, সামাজিক অবক্ষয় কারণে প্রতিনিয়ত এ ধরনের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।


গুরুদাসপুরে লাইভে এসে আত্মহত্যার চেষ্টা তরুণের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here