ময়মনসিংহ গৌরীপুরে সততা মানবিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
79

মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের সবচেয়ে জনবহুল বাজার হাসনপুর চৌরাস্তায় “সততা মানবিক সংগঠন” এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় ১১ রমজান গত ২৩ মার্চ ২০২৪ ইং রোজ শুক্রবার।

সংগঠনটির সভাপতি মাওলানা হাবিবুর রহমান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী আকন্দ এর পরিচালনায় এই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সংগঠন এর সকল সদস্যবৃন্ধ ও এলাকার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন প্রায় ১ শত ধর্মপ্রাণ মুসল্লিয়ান।

“সততা মানবিক সংগঠন” গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হতদরিদ্র মানুষের বিপদ আপদে কাজ করে থাকে৷ এটি একটি সামাজিক এবং অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৯০ জন। ১০নং সিধলা ইউনিয়নের সকল এলাকা থেকে এই সংগঠনের সদস্য রয়েছে। এছাড়া এই ইউনিয়নের বাইরের কিছু মানবিক সদস্যও রয়েছে এই সংগঠনের। সংগঠনটি গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর চৌরাস্তা বাজার থেকে পরিচালনা করা হচ্ছে।

ইফতার মাহফিলের পরে সংগঠনের পক্ষ থেকে “ইফতার ও ঈদ সামগ্রী” বিতরণের বিষয়ে আলোচনা করা হয়। সংগঠনের পক্ষ থেকে খুব শ্রীঘ্রই শতাধিক হত দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করার পরিকল্পনা রয়েছে।


ময়মনসিংহ গৌরীপুরে সততা মানবিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here