
মোঃ মনিরুল ইসলাম খান,নিজস্ব প্রতিনিধি ময়মনসিংহ
ময়মনসিংহের গৌরীপুর ৮০টি হতদরিদ্র পরিবারের মধ্যে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেন “সততা মানবিক সংগঠন”।
২৩ মার্চ ২০২৪ইং রোজ শনিবার, ১২ রমজানের সেহেরীর পরে ৮০টি পরিবারের এই সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনটির স্বেচ্ছাসেবীগণ হত দরিদ্র পরিবারের বাড়িতে পৌঁছে দেন এই সামগ্রী। প্রতিটি পরিবারের জন্য বরাদ্দকৃত সামগ্রী ছিলো, ২ কেজি আতব চাল, ২৫০ গ্রাম খেজুর, ৫০০ গ্রাম মুড়ি, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম সেমাই, ১ টি সাবান, হাফ লিটার সয়াবিন তেল, ৫০০ গ্রাম ডাল। সংগঠনের তহবিলের অর্থ দিয়েই এই ইফতার ও ঈদ সামগ্রী ক্রয় করা হয়। গত দুই মাস ধরে সংগঠনের সদস্যের মাধ্যমে যাছাই বাছাই করে হত দরিদ্র পরিবারগুলোর লিস্ট করা হয়। সেই অনুযায়ী ৮০ টি পরিবার ইফতার ও ঈদ সামগ্রী পায়। এলাকার হত দরিদ্র পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগ করে নিতেই, সংগঠনের এই উদ্যোগ গ্রহণ করা হয়।
“সততা মানবিক সংগঠন” গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হতদরিদ্র মানুষের বিপদ আপদে কাজ করে থাকে৷ এটি একটি সামজিক এবং অরাজনৈতিক সংগঠন। সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ৯০ জন। ১০ নং সিধলা ইউনিয়নের সকল এলাকা থেকে এই সংগঠনের সদস্য রয়েছে। এছাড়া এই ইউনিয়নের বাইরের কিছু মানবিক সদস্যও রয়েছে এই সংগঠনের। প্রতি মাসে প্রতিটি সদস্য ১০০ টাকা করে সংগঠনের ফান্ডে জমা করে, এই ফান্ড থেকেই সকল অনুদান এবং ত্রাণ বিতরণ করা হয়। এছাড়াও যেকেউ নিজ ইচ্ছায় সংগঠনের ফান্ডে অনুদান দিতে পারে। সংগঠনটি গৌরীপুর উপজেলার সিধলা ইউনিয়নের হাসনপুর চৌরাস্তা বাজার থেকে পরিচালনা করা হচ্ছে।










