মোরেলগঞ্জে যুবকের লাশ উদ্ধার

0
62

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের মোরেলগঞ্জে মো. হাবিবুল্লাহ হাওলাদার (১৮) নামে এক যুবকের ফাঁস দেওয়া লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার মধ্য বিশারীঘাটা গ্রামের কৃষক আউয়াল হাওলাদার নিজ বাড়ির বাগানে তার ছেলের মরদেহ পড়ে থাকতে দেখেন।

নিহতের পিতা আউয়াল হাওলাদার জানান, সারা রাত খুঁজে হাবিবুল্লাহর কোন সন্ধান পাইনি। সকালে দেখি সে বাগানের মধ্যে মাটির দিকে মুখ করে পড়ে আছে। গলায় চাদর দিয়ে ফাঁস লাগানো। আমার ছেলের কোনো শত্রু নেই। কিন্তু রাতে কেউ তাকে হত্যা করে বাগানে ফেলে গেছে। আমি এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও সঠিক বিচার চাই।

মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত তুহিন মন্ডল জানান, হাবিবুল্লাহর মৃত্যুর সঠিক কারণ জানার জন্য তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।


মোরেলগঞ্জে যুবকের লাশ উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here