
মোঃ আনিসুজ্জামান হৃদয়,বিশেষ প্রতিনিধি পূর্বধলা নেত্রকোনা
নেত্রকোনা পূর্বধলা উপজেলার পূর্বধলা ইউনিয়নের ৮নং উকুয়াকান্দা গ্রামে হতদরিদ্র ও বিধবা নারীকে টিনের ঘর উপহার দেওয়া হয়।
স্থানীয়রা জানান, হতদরিদ্র বিধবা জেসমিন আক্তার (৫০) অনেকদিন ধরে একটি ছোট্ট কুঁড়েঘরে বসবাস করতো। তার স্বামী অনেক দিন আগেই ২ সন্তান রেখে পাড়ি দেন পরপারে। ২ সন্তানকে নিয়ে সেই কুঁড়েঘরে বৃষ্টিতে ভিজে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে সে বসবাস করতো সেই ঘরে। কিন্তু স্থানীয় লোকজন ও স্থানীয় যুবসমাজরা উক্ত ঘটনাটি দেখে এগিয়ে আসেন হতদরিদ্র বিধবা জেসমিন আক্তারকে একটি নতুন ঘর তৈরি করে দেওয়ার জন্য। স্থানীয় যুবসমাজের উদ্যোগে শুরু হয় কাজ। ঘরটির অর্ধেক কাজ সম্পূর্ণ করা হলে টিনের কারনে বন্ধ হয়ে যায় ঘরটির পরিপূর্ণ কাজ। স্থানীয় লোকজন ও যুবসমাজ শরণাপন্ন হন (ইসলামিক মসজিদ ডট লাইভ) এর পূর্বধলা উপজেলা শাখার টিম লিডার ইন্জিনিয়ার (মোঃ আজিজুর রহমান) এর কাছে। তিনি শরণাপন্ন হন (দক্ষিণ কোরিয়া প্রবাসী ফাউন্ডেশন) পূর্বধলা উপজেলা শাখার সভাপতি জনাব (পারভেজ বিশ্বাস) এর কাছে সম্পূর্ণ বিস্তারিত শুনে এগিয়ে আসেন উক্ত ২ ফাউন্ডেশন। হতদরিদ্র বিধবা জেসমিন আক্তারের ঘরের উপরের টিনের ব্যাবস্থা করে দেন তাঁরা। ঘরের উপরের কাজ শেষে জেসমিন আক্তারের বাড়িতে ঘর পরিদর্শন করতে যান দক্ষিণ কোরিয়া প্রবাসী ফাউন্ডেশনের পূর্বধলা উপজেলা শাখার সভাপতি (পারভেজ বিশ্বাস) ও ইসলামিক মসজিদ ডট লাইভ এর টিম লিডার (ইন্জিনিয়ার) মোঃ আজিজুর রহমান এ সময় উপস্থিত ছিলেন এলাকাবাসী ও স্থানীয় যুবসমাজ।





